Oraimo SpaceBuds 2 ANC ইয়ারবাডস হল ২০২৬ সালের নতুন মডেল, যাতে রয়েছে Bluetooth V6.0, ANC একটিভ নয়েজ ক্যানসেলেশন এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি লাইফ।
✨
আপনার লোকেশনের জন্য উপযুক্ত পণ্য ও অনলাইন কেনাকাটার অপশনগুলো দেখতে অন্য কোনো দেশ বা অঞ্চল নির্বাচন করুন।
স্পেসিফিকেশন
Bluetooth Version
V6.0
Range
10m
Playtime
ANC OFF: Up to 11.5 hours per charge, 45 hours with the charging case; ANC ON: Up to 9 hours per charge, 35 hours with the charging case
Case Input
Type-C
সাধারণ প্রশ্ন
ইয়ারবাড চার্জ না হলে আমার কী করা উচিত?
ধাপ ১: চার্জিং কেসটিতে পর্যাপ্ত চার্জ আছে কি না এবং ইয়ারবাডের চার্জিং পোর্টে কোনো বাধা আছে কি না তা নিশ্চিত করুন।
ধাপ ২: ইয়ারবাডটি চার্জিং কেসে রাখুন এবং ইন্ডিকেটর লাইটটি লক্ষ্য করুন। যদি এটি স্বল্প সময়ের জন্য (প্রায় এক সেকেন্ড) জ্বলে ওঠে, তবে ইয়ারবাডের ব্যাটারি পুরোপুরি শেষ হয়ে গিয়ে থাকতে পারে। এটিকে প্রায় এক ঘণ্টার জন্য চার্জ হতে দিন।
যদি ইন্ডিকেটর লাইট না জ্বলে, তবে ইয়ারবাড এবং চার্জিং কেসের মধ্যে সঠিক সংযোগ না-ও হতে পারে। চার্জিং কনট্যাক্টগুলো পরিষ্কার করুন এবং আবার চার্জ দেওয়ার চেষ্টা করুন।
এই ধাপগুলো অনুসরণ করার পরেও সমস্যার সমাধান না হলে, ইয়ারবাডটি ত্রুটিপূর্ণ হতে পারে। আমরা আপনাকে দ্রুততম সময়ের মধ্যে পণ্যটি পরিবর্তন (Replacement) করার জন্য ফেরত দেওয়ার পরামর্শ দিচ্ছি।
চার্জিং কেস চার্জ না হলে আমার কী করা উচিত?
ধাপ ১: পাওয়ার অ্যাডাপ্টার এবং ইউএসবি টাইপ-সি (USB Type-C) কেবলটি সঠিকভাবে যুক্ত আছে কি না তা নিশ্চিত করুন।
ধাপ ২: একই চার্জার এবং কেবল ব্যবহার করে অন্য একটি ডিভাইস চার্জ করার চেষ্টা করুন। যদি অন্য ডিভাইসটিও চার্জ না হয়, তবে সমস্যাটি চার্জার বা কেবলে হতে পারে এবং সেগুলো পরিবর্তন করার প্রয়োজন হতে পারে।
ধাপ ৩: বিকল্প একটি চার্জার এবং কেবল দিয়ে কেসটি চার্জ করার চেষ্টা করুন। এর পরেও যদি কেসটি চার্জ না হয়, তবে কেসটি নিজে ত্রুটিপূর্ণ হতে পারে। অনুগ্রহ করে যত তাড়াতাড়ি সম্ভব এটি আমাদের পাঠ জানান এবং রিপ্লেসমেন্টের ব্যবস্থা করুন।
ইয়ারবাডের চার্জ খুব দ্রুত শেষ হয়ে গেলে কীভাবে সমাধান করবেন?
ধাপ ১: ব্যবহারের আগে আপনার ইয়ারবাডগুলো যেন সম্পূর্ণ চার্জ করা থাকে তা নিশ্চিত করুন।
ধাপ ২: oraimo sound অ্যাপ ব্যবহার করে ইয়ারবাডের ব্যাটারির লেভেল চেক করুন।
oraimo ল্যাবরেটরি টেস্ট অনুযায়ী, SpaceBuds 2-তে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (ANC) বন্ধ থাকলে ১১.৫ ঘণ্টা এবং ANC চালু থাকলে ৯ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যায়। সংগীেতের ধরন ও সাউন্ড ভলিউমের ওপর ভিত্তি করে ব্যাটারি লাইফ পরিবর্তিত হতে পারে। আপনি যদি ব্যাটারি লাইফে বড় কোনো তারতম্য দেখতে পান, তবে SpaceBuds 2-টি ত্রুটিপূর্ণ হতে পারে। এমন ক্ষেত্রে রিপ্লেসমেন্টের জন্য অনুগ্রহ করে আমাদের সাথে যোগাযোগ করুন।
ডিভাইসে ব্লুটুথ নাম [oraimo SpaceBuds 2] না পাওয়া গেলে কীভাবে ঠিক করবেন?
ধাপ ১: কেসটি সম্পূর্ণরূপে চার্জ করা আছে কি না তা নিশ্চিত করুন।
ধাপ ২: ইয়ারবাডের চার্জিং পোর্টে কোনো বাধা নেই তা নিশ্চিত করুন এবং প্রায় ৩০ মিনিটের জন্য চার্জ হতে কেসে রেখে দিন।
ধাপ ৩: ইন্ডিকেটর লাইট দেখার জন্য কেসের ঢাকনা খুলুন:
১) দ্রুত ব্লিঙ্ক করলে: ইয়ারবাডগুলো পেয়ারিং মোডে আছে। আপনার ব্লুটুথ লিস্ট থেকে আগের [oraimo SpaceBuds 2] এন্ট্রিগুলো মুছে ফেলুন এবং আবার ব্লুটুথ অন করুন।
২) ধীরে পালস করলে: ইয়ারবাডগুলো অন্য ডিভাইসের সাথে যুক্ত আছে এবং ম্যানুয়ালি রিসেট করতে হবে। ঢাকনা খোলা রেখে ইয়ারবাডগুলো কেসে রাখুন এবং ৫ সেকেন্ডের জন্য RESET বাটনটি চেপে ধরে রাখুন।
ধাপ ৪: আপনার ডিভাইসে আবার [oraimo SpaceBuds 2] সার্চ করুন।
ইয়ারবাড আপনার ডিভাইসে কানেক্ট না হলে কী করবেন?
ধাপ ১: কেসটিতে সম্পূর্ণ চার্জ আছে কি না নিশ্চিত করুন।
ধাপ ২: ইয়ারবাডের চার্জিং পোর্টগুলো পরিষ্কার করুন এবং ৩০ মিনিটের জন্য রিচার্জ করতে কেসে রাখুন।
ধাপ ৩: ডিভাইসের ব্লুটুথ লিস্ট থেকে আগের সব [oraimo SpaceBuds 2] রিমুভ করে ব্লুটুথ পুনরায় চালু করুন।
ধাপ ৪: ইয়ারবাড রিসেট করুন: ঢাকনা খোলা রেখে ইয়ারবাড কেসে রেখে ৫ সেকেন্ডের জন্য RESET বাটন চেপে ধরে রাখুন।
ধাপ ৫: আপনার ফোনে [oraimo SpaceBuds 2] সার্চ করে কানেক্ট করুন।
কেসের ঢাকনা বন্ধ থাকা সত্ত্বেও SpaceBuds 2 কানেক্ট হয়ে থাকলে কী করবেন?
ধাপ ১: চার্জিং কেসের ঢাকনাটি পুরোপুরি বন্ধ রয়েছে কি না তা নিশ্চিত করুন।
ধাপ ২: সংযোগে সমস্যা করতে পারে এমন কোনো ময়লা থাকলে তা সরাতে ইয়ারবাড এবং কেসের চার্জিং পোর্টগুলো পরিষ্কার করুন।
ধাপ ৩: রিসেট করতে ঢাকনা খোলা রেখে ইয়ারবাড কেসে রেখে ৫ সেকেন্ড RESET বাটন চেপে ধরে রাখুন।
যদি এতেও সমাধান না হয়, তবে ইয়ারবাডে সমস্যা থাকতে পারে। অনুগ্রহ করে রিপ্লেসমেন্টের জন্য আমাদের কাছে ফেরত পাঠান।
SpaceBuds 2 থেকে কোনো শব্দ না আসলে কী করণীয়?
ধাপ ১: ইয়ারবাডটি সচল আছে কি না তা নিশ্চিত করুন। (বিপ সাউন্ড পাওয়া যায় কি না দেখতে ইয়ারবাডে ট্যাপ করুন)
ধাপ ২: SpaceBuds 2 ডিভাইসটির সাথে কানেক্টেড আছে কি না নিশ্চিত করুন।
ধাপ ৩: ফোন সাইলেন্ট বা ভলিউম খুব কম কি না তা চেক করুন। আগে ফোনের ভলিউম বাড়ান, তারপর ইয়ারবাডের ভলিউম অ্যাডজাস্ট করুন।
ধাপ ৪: ডিভাইসের অডিও আউটপুট সেটিং চেক করুন (Settings → Bluetooth → সিলেক্ট করুন connected device → switch on "Use For Media audio")।
এরপরেও সাউন্ড না আসলে ইয়ারবাড ত্রুটিপূর্ণ হতে পারে। রিপ্লেসমেন্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন।
SpaceBuds 2-এর সাউন্ড বা ভলিউম খুব কম হলে কীভাবে ঠিক করবেন?
ধাপ ১: আপনার ফোন সাইলেন্ট বা কম ভলিউমে নেই তা নিশ্চিত করুন। প্রথমে ফোনের ভলিউম বাড়ান, তারপর ইয়ারবাডের ভলিউম অ্যাডজাস্ট করুন।
ধাপ ২: স্পিকারের জালি বা মেশে কোনো ময়লা আটকে আছে কি না তা পরীক্ষা করে যত্ন সহকারে পরিষ্কার করুন।
ধাপ ৩: ফোনে থাকা ভলিউম সিঙ্ক্রোনাইজেশন ফিচারটি সঠিকভাবে কাজ করছে কি না তা নিশ্চিত করুন।
SpaceBuds 2 থেকে অস্বাভাবিক শব্দ বা নয়েজ আসলে কীভাবে সমাধান করবেন?
ধাপ ১: অন্য কোনো গান প্লে করুন বা অন্য ডিভাইসে কানেক্ট করে দেখুন সমস্যাটি একই থাকে কি না।
ধাপ ২: ইয়ারবাডের স্পিকারের ছিদ্রে কোনো ধুলোবালি বা ময়লা জমে থাকলে তা পরিষ্কার করুন।
যদি এই ধাপগুলোর পরেও সমস্যার সমাধান না হয়, তবে পণ্যটি পরিবর্তন করার জন্য আমাদের কাছে ফেরত দিতে পারেন।
বাম এবং ডান ইয়ারবাডের সাউন্ড ভলিউম আলাদা হলে কীভাবে ঠিক করবেন?
ধাপ ১: অন্য একটি গান প্লে করে দেখুন সমস্যাটি ঠিক হয় কি না।
ধাপ ২: কানের সাথে ইয়ারবাডের পজিশন ঠিকভাবে অ্যাডজাস্ট করে দেখুন।
ধাপ ৩: স্পিকারের গ্রিলে কোনো ময়লা আছে কি না তা পরীক্ষা করে সাবধানে পরিষ্কার করুন।
এরপরেও ঠিক না হলে ইয়ারবাডটি ত্রুটিপূর্ণ হতে পারে, রিপ্লেসমেন্টের জন্য যোগাযোগ করুন।
SpaceBuds 2-এর সাউন্ড ল্যাগ বা মাঝে মাঝে কেটে গেলে কীভাবে ঠিক করবেন?
ধাপ ১: ভালো পারফর্ম্যান্সের জন্য ইয়ারবাড এবং ফোনের দূরত্ব ১০ মিটারের মধ্যে রাখুন।
ধাপ ২: ইন্টারফেয়ারেন্স এড়াতে অবস্থান পরিবর্তন করুন অথবা অন্য ফোনে ট্রাই করে দেখুন।
ধাপ ৩: গেম মোড অন থাকলে তা বন্ধ করুন (গেম মোড কম ল্যাটেন্সির জন্য তৈরি, যা সাউন্ড কোয়ালিটিতে প্রভাব ফেলতে পারে)।
ধাপ ৪: ইয়ারবাড কেসে রেখে ঢাকনা বন্ধ করুন। ১৫ সেকেন্ড পর খুলে আবার কানেক্ট করার চেষ্টা করুন।
যদি কাজ না হয়, তবে ঢাকনা খোলা রেখে ইয়ারবাড কেসে রেখে ৫ সেকেন্ড RESET বাটন চেপে ধরে ফ্যাক্টরি রিসেট দিন।
অন্যদের কথা স্পষ্টভাবে শুনতে না পেলে কীভাবে সমাধান করবেন?
ধাপ ১: ফোনের ভলিউম চেক করুন এবং প্রয়োজন হলে বাড়িয়ে নিন।
ধাপ ২: স্পিকারের ছিদ্রে থাকা ময়লা পরিষ্কার করুন।
ধাপ ৩: ফোনের ভলিউম সিঙ্ক্রোনাইজেশন ঠিক আছে কি না নিশ্চিত করুন।
ধাপ ৪: অডিও আউটপুট সেটিং যাচাই করুন: Settings → Bluetooth → সিলেক্ট করুন connected device → enable করুন "Use For Media Audio"।
কল করার সময় অন্য পক্ষ আপনার কথা স্পষ্টভাবে শুনতে না পেলে কী করবেন?
ধাপ ১: একটি ইয়ারবাড ব্যবহার করলে অব্যবহৃত অন্য ইয়ারবাডটি চার্জিং কেসে রেখে দিন।
ধাপ ২: মাইকের ছিদ্রে কোনো ময়লা আটকে আছে কি না দেখে নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন।
ধাপ ৩: ইয়ারবাড সঠিক নিয়মে পরুন, যাতে মাইকের মুখ আপনার ত্বকে চেপে না থাকে বা ঢেকে না যায়।
ধাপ ৪: কানে সঠিক ফিটিং নিশ্চিত করতে ইয়ারবাডটি ঠিকভাবে অ্যাডজাস্ট করুন।
নয়েজ ক্যানসেলেশন (ANC) কাজ না করলে বা পারফর্ম্যান্স ভালো না হলে কী করবেন?
ধাপ ১: আপনি [Noise Cancellation] মোডে আছেন কি না নিশ্চিত করুন। ইয়ারবাডে ১ সেকেন্ড প্রেস করে মোড পরিবর্তন করুন অথবা oraimo sound অ্যাপ থেকে সিলেক্ট করুন।
ধাপ ২: অ্যাপের স্লাইডার ডানদিকে টেনে ANC সর্বোচ্চ লেভেলে সেট করুন অথবা কেসে রেখে ৫ সেকেন্ড RESET বাটন প্রেস করে রিসেট দিন।
ধাপ ৩: কান থেকে সাউন্ড লিকেজ বন্ধ করতে সঠিক সাইজের ইয়ার টিপস (Eartips) ব্যবহার করুন।
ANC বা Transparency মোড চালু না হলে কী করা উচিত?
ধাপ ১: ANC মোড টগল করতে ইয়ারবাডের টাচ অঞ্চলে ১ সেকেন্ড প্রেস করে রাখুন।
ধাপ ২: ফোনের oraimo sound অ্যাপটি লেটেস্ট ভার্সনে আপডেট করে অ্যাপের মাধ্যমে মোড পরিবর্তন করুন।
সমস্যা সমাধান না হলে ইয়ারবাডটি ফ্যাক্টরি রিসেট করুন।
SpaceBuds 2-এর টাচ কন্ট্রোল ঠিকমতো কাজ না করলে কী করবেন?
ধাপ ১: ম্যানুয়াল অনুযায়ী সঠিক টাচ এরিয়াতে স্পর্শ করুন।
ধাপ ২: oraimo sound অ্যাপে টাচ সেটিং চেক করুন। প্রয়োজনে ইয়ারবাডে ডাবল ট্যাপ করে ৩ সেকেন্ড ধরে রেখে রিসেট করুন।
ধাপ ৩: হাত বা ইয়ারবাডের টাচ এরিয়া ভেজা আছে কি না নিশ্চিত করুন। হাত ও ইয়ারবাড শুকনো রাখুন।
ধাপ ৪: ডাবল-ট্যাপ বা ট্রিপল-ট্যাপ কাজ না করলে একটু দ্রুত (৬০০ মিলি-সেকেন্ডের মধ্যে) ট্যাপ করার চেষ্টা করুন।
ধাপ ১: লেটেস্ট oraimo sound অ্যাপটি ডাউনলোড করুন।
ধাপ ২: অ্যাপটিকে মাইক্রোফোন ব্যবহারের পারমিশন বা অনুমতি দিন।
ধাপ ৩: অ্যাপের নির্দেশনা অনুসরণ করে নিজস্ব ভয়েস রেকর্ড করুন।
ধাপ ৪: রেকর্ড করার সময় গান বা কল বন্ধ রাখুন।
ধাপ ৫: রেকর্ড করার সময় ফোন মাইক্রোফোন থেকে মুখ প্রায় ২৫ সেমি দূরত্বে রাখুন।
কাস্টমাইজ করা ভয়েস প্রম্পট পরিষ্কার না হলে কী করবেন?
ধাপ ১: একটি শান্ত পরিবেশ বা নিরিবিলি জায়গায় আপনার ভয়েস রেকর্ড করার চেষ্টা করুন।
ধাপ ২: রেকর্ডিংয়ের সময় ফোনের মাইক থেকে মুখ প্রায় ২৫ সেমি দূরে রাখুন।
ধাপ ৩: ডিভাইসের মাইক্রোফোনটি ঠিকমতো কাজ করছে কি না তা নিশ্চিত করুন।
লাইটিং ইফেক্ট (Lighting Effect) কীভাবে পরিবর্তন করবেন?
ধাপ ১: লেটেস্ট oraimo sound অ্যাপটি ওপেন করুন।
ধাপ ২: অ্যাপের [Lighting Effect] সেকশনে গিয়ে পছন্দের অপশনটি বেছে নিন।
ধাপ ৩: লাইটিং ইফেক্ট পরিবর্তন করার সময় ইয়ারবাড দুটো চার্জিং কেসের ভেতরে রাখতে হবে।
নোট: কেসের ব্যাটারি কম থাকলে এই ফিচার কাজ করবে না। লাইট লাল থাকলে চার্জ দিয়ে মাঝারি বা ফুল করে চেষ্টা করুন।
AI ফিচারগুলো ব্যবহার করতে না পারলে কীভাবে ঠিক করবেন?
ধাপ ১: ডিভাইসটি [SpaceBuds 2] এবং oraimo sound অ্যাপটি লেটেস্ট ভার্সন কি না নিশ্চিত করুন।
ধাপ ২: ব্যবহারের নির্দিষ্ট লিমিট বা সীমা পার হয়ে গেছে কি না চেক করুন।
ধাপ ৩: ডিভাইস চেক করুন:
১) iOS হলে সঠিক ইন্টারনেট কানেকশন আছে কি না দেখুন।
২) Android হলে অ্যাপের নির্দেশিকা অনুসরণ করে প্রয়োজনীয় প্যাকেজ ইনস্টল করুন।
অনুবাদ (Translation) নির্ভুল না হলে কীভাবে সমাধান করবেন?
ধাপ ১: SpaceBuds 2 সঠিকভাবে পরুন এবং বক্তাকে ফোনের মাইকের কাছাকাছি কথা বলতে বলুন যাতে ভয়েস স্পষ্ট ক্যাপচার হয়।
ধাপ ২: সঠিক ভাষা সিলেক্ট করা হয়েছে কি না নিশ্চিত করুন।
ধাপ ৩: যথাসম্ভব স্পষ্ট ও সঠিকভাবে উচ্চারণ করুন।
কেসের রিমোট কন্ট্রোল কাজ না করলে কীভাবে ঠিক করবেন?
ধাপ ১: ব্যবহারের সময় ইয়ারবাড কেসের বাইরে অথবা কেসের ঢাকনা খোলা রাখুন।
ধাপ ২: ফিচারটি অ্যাক্টিভেট করতে স্লাইড করুন (৩ মিনিট ব্যবহার না থাকলে এটি নিষ্ক্রিয় হয়ে যায়)।
ধাপ ৩: ডাবল এবং ট্রিপল ক্লিকের মাঝের ইন্টারভাল টাইমিং সঠিকভাবে বজায় রাখুন।
ইয়ারবাড দিয়ে ছবি তোলা না গেলে কীভাবে সমাধান করবেন?
ধাপ ১: ব্যবহারের সময় ইয়ারবাড দুটি কেসের বাইরে বা কেসের ঢাকনা খোলা রাখুন।
ধাপ ২: স্লাইড করে ফিচারটি অ্যাক্টিভ করুন (৩ মিনিট ব্যবহার না হলে অটো বন্ধ হয়)।
ধাপ ৩: ট্রিপল ক্লিকের মাঝের সময় ব্যবধান ঠিক রাখুন।
ধাপ ৪: ফোনে ক্যামেরা অ্যাপ ওপেন রাখুন।
নোট: ছবি তোলার সুবিধাটি কেবল ফোন ক্যামেরা মোডে কাজ করে এবং ডিভাইস সামঞ্জস্যতার কারণে কিছু ফোনে নাও সাপোর্ট করতে পারে।
গ্রাহকদের রিভিউ
0.0★★★★★
0টি রিভিউ
5 ★0
4 ★0
3 ★0
2 ★0
1 ★0
রিভিউ দিতে ডেলিভারিতে ব্যবহৃত অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
লগইন